সংসদে ১৩ অধ্যাদেশ বিল পাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদে ১৩ অধ্যাদেশ বিল পাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা একাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করে মোট ১৩টি বিল পাস করেছে জাতীয় সংসদ।

বুধবার (৮ এপ্রিল) দিনের দুই দফা অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সেগুলো পাস হয়।

সকালের অধিবেশনে পাস হওয়া গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে রয়েছে—‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’।

বিকালের অধিবেশনে পাস হয় বহুল আলোচিত ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’, ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন, ২০২৬’, ‘স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬’ এবং ‘পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলী) আইন, ২০২৬’।

এছাড়া দ্বিতীয় দফায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়। এর মধ্যে রয়েছে—‘বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) আইন, ২০২৬’, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’, ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) আইন, ২০২৬’ এবং ‘কোড অব সিভিল প্রসিডিউর (সংশোধন) আইন, ২০২৬’।

সংসদ সূত্র জানায়, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের বাধ্যবাধকতা থাকায় দ্রুতগতিতে বিল পাস করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনের দুই অধিবেশনে একাধিক বিল কণ্ঠভোটে পাস হয়।

এদিনের অধিবেশনে বিপুলসংখ্যক বিল পাসের মাধ্যমে সংসদের আইন প্রণয়ন কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ