লেবাননে হামলা চললে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লেবাননে হামলা চললে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।

বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি করে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এ চুক্তি হয়। যুদ্ধবিরতির ঘোষণায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, এই যুদ্ধবিরতির আওতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের মিত্ররা থাকবে। তবে চুক্তি লঙ্ঘন করে দখলদাররা বুধবার সন্ধ্যায় লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে কয়েকশ মানুষ নিহত ও আহত হন। এরপরই ইরানের পক্ষ থেকে এমন সতর্কতা এলো।

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান

এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরায়েলকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর এক কর্মকর্তা। অজ্ঞাত এ সেনা কমান্ডার বার্তাসংস্থা ফার্স নিউজকে বলেছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদমাধ্যম আলজাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ইসরায়েল লেবাননে যে ক্রাইম করেছে। সেটির শাস্তি তারা দেবেন।

তিনি বলেন, “যুদ্ধবিরতিতে পুরো অঞ্চল অন্তর্ভুক্ত। আর ইসরায়েল কথা ভঙ্গ করার জন্য পরিচিত। তাদের শুধুমাত্র বুলেট দিয়েই প্রতিহত করা যাবে।”

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে।

তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি।”

“লেবাননের সকল মিত্রদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করুন।”

সূত্র: আলজাজিরা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com