হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: পিআইডি

হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা উত্তর সিটিতে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

রাজধানীসহ চার সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু।

এ সময় প্রতিমন্ত্রী জানান, পিছিয়ে পড়া এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি সংবাদকর্মীদের স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘কর্মসূচির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এটি জরুরি কর্মসূচি, সফল করতে হলে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের সুবিধার জন্য স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী অনেক কেন্দ্রও স্থাপন করা হয়েছে।’

এ সময় সন্তানের টিকা নিশ্চিতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা গেলে প্রাদুর্ভাব কমানো যাবে না। পাশাপাশি হার্ড ইম্যুনিটি নিশ্চিত করার তাগিদও দেন প্রতিমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ