পে-প্যালের কার্যক্রম চালু করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পে-প্যালের কার্যক্রম চালুর জন্য সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে এবং হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পে-প্যালের কার্যক্রম শুরুসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
প্রধানমন্ত্রী আরও জানান, অতীতেও বিভিন্ন সময়ে পে-প্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সংস্থাটি এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায়।
এ প্রসঙ্গে গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পে-প্যাল শিগগিরই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারে।
সরকারের এই উদ্যোগের ফলে দেশের ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং আইটি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তর্জাতিক লেনদেন সহজতর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এ বিষয়ে পে-প্যালের দক্ষিণ এশিয়া টিম ইতোমধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেছে।
জনতার আওয়াজ/আ আ