অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট শুরু ২৪ এপ্রিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট শুরু ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ

 

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত

অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রস্তুতি সম্পন্ন। এখন মাঠে গড়ানোর অপেক্ষায় কর্পোরেট এই টুর্নামেন্ট। বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ব্যানারে খেলা শুরু হবে আগামী ২৪ এপ্রিল।

এফআইসিসিআই বর্তমানে বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়ন, নীতিনির্ধারণী বিষয়ক সহায়তা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। ২০২৫ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায়, এবার এই আসরে অংশ নিচ্ছে ২০টি শীর্ষ মানের বহুজাতিক প্রতিষ্ঠান।

গুলশানে এফআইসিসিআই সেক্রেটারিয়েটে ক্যাপ্টেন ও ম্যানেজারদের একটি সভার মাধ্যমে সফলভাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের অধিনায়ক, ম্যানেজার, স্পন্সর, আয়োজক এবং শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অফিসিয়াল গ্রুপ ড্র ও ফিক্সচার চূড়ান্তকরণ, যেখানে দলগুলো তাদের নির্ধারিত গ্রুপ সম্পর্কে জানতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইসিসিআইর নির্বাহী পরিচালক এবং অভিজ্ঞ বাণিজ্য, প্রযুক্তি ও নীতি বিশ্লেষক টি.আই.এম. নুরুল কবির; নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম; রবি আজিয়াটা পিএলসির পরিচালক (ফাইন্যান্স) এবং রবি রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মইন উদ্দিন রিয়াদ; সিঙ্গার-বেকোর ব্যবস্থাপক নাজমুস সাকিব; ব্যাকপেজ পিআর পরিচালক সাব্বির ফেরদৌস; এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ট্রেড মার্কেটিং স্পেশালিস্ট মেজবাহ উল ইসলাম।

টুর্নামেন্টে মোট ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ১৫ মে ২০২৬ পর্যন্ত নাটমেগ ফিল্ড, মাদানী অ্যাভিনিউ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্পন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেনটেক, কো-স্পন্সর সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে ব্যাকপেজ পিআর। প্রতিটি ম্যাচ নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ