ইসহাক সরকারের সিদ্ধান্ত সেটি হালকা আবেগের নয় দীর্ঘ অভিজ্ঞতা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসহাক সরকারের সিদ্ধান্ত সেটি হালকা আবেগের নয় দীর্ঘ অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ

 

আমি মনে করি মোহাম্মদ ইসহাক সরকার ভাই যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি হালকা আবেগের নয় দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ আর জমে থাকা বেদনার ফল।
রাজনীতির পথে তিনি বিএনপিকে কম দেননি। সময়, শ্রম, সম্মান সবই উজাড় করে দিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটির ভেতরে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের প্রতি যে অবহেলা আর অবজ্ঞা বেড়েছে, তা অনেকের কাছেই এখন স্পষ্ট। হাইকমান্ডের সঙ্গে শীর্ষ পর্যায়ের নেতাদের সরাসরি যোগাযোগের পথ যখন সংকুচিত হয়ে আসে, আর চারপাশ ভরে যায় তোষামোদ আর পদলেহনে, তখন সৎভাবে রাজনীতি করা মানুষের জন্য জায়গা ক্রমশ ছোট হয়ে যায়।
একজন দলীয় নেতার দায়িত্ব কী তা নির্দেশনা দিয়ে, মূল্যায়ন করে, পাশে দাঁড়িয়ে বোঝানোর কথা নেতৃত্বেরই। দিনের পর দিন অবহেলা একজন সাহসী, সংগ্রামী মানুষের মন ও শরীরে কী ক্ষত তৈরি করে, সেই বোঝাপড়ার ন্যূনতম দায়ও যদি অনুপস্থিত থাকে, তবে হতাশা জমে ওঠাই স্বাভাবিক।


আজ এই কথাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে। কিন্তু বাস্তবতা তো অনুভব থেকেই জন্ম নেয়। আমিও ব্যক্তিগতভাবে এই দলের জন্য ক্ষতিগ্রস্ত ও লাঞ্ছিত হয়েছি। তাই বিশ্বাস করি, রাজনীতিতে ‘শেষ’ বলে কিছু নেই আদর্শ থাকে, কিন্তু সেই আদর্শ টিকে থাকে তখনই, যখন ত্যাগের প্রতি শ্রদ্ধা থাকে।
এভাবে যদি চলতে থাকে, আরও অনেকেই হয়তো দল ছাড়বেন। আর আমরা কেবল দেখেই যাব। যখন সাংগঠনিক নিয়ন্ত্রণ চলে যায় সুবিধাবাদীদের হাতে, তখন আদর্শিক রাজনীতির জায়গা সঙ্কুচিত হয়ে পড়ে।
ইসহাক ভাইয়ের জন্য রইল আন্তরিক শুভকামনা। তাঁর সাহস, তাঁর অবস্থান হয়তো অনেকের জন্য নীরব এক বার্তা হয়ে থাকবে।

মুন্নি চৌধুরী মেধার ফেইসবুক থেকে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ