রুমিন ফারহানার বক্তব্য চলাকালে অশালীন আচরণে সংসদে বিরোধীদলীয় নেতার নিন্দা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রুমিন ফারহানার বক্তব্য চলাকালে অশালীন আচরণে সংসদে বিরোধীদলীয় নেতার নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

তিনি সংসদে শালীনতা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান।

রবিবার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

ড. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্য চলাকালে এমন অশোভন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং এটি সংসদের মর্যাদার পরিপন্থি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একাধিকবার নির্বাচিত অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়। সংসদের শুরুতেই একটি ইতিবাচক ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হলেও তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হলেও, সদস্যদের কথা বলার সুযোগ প্রদানে ভারসাম্য থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এদিকে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম নতুন সদস্যদের কথা বলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংসদে বহু নতুন সদস্য রয়েছেন, যারা তাদের নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চান। পরিস্থিতি বিবেচনায় ডেপুটি স্পিকার সংসদের সব সদস্যকে শিষ্টাচার মেনে চলা এবং কার্যপ্রণালি বিধি অনুসরণ করে আলোচনা চালানোর আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ