রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ

 

‎রাবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ শিক্ষার্থী পেলেন ‘ডিনস অ্যাওয়ার্ড’।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ফুলের তোড়া এবং চেক তুলে দেওয়া হয়।

‎অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন, ইংরেজি বিভাগের মো. আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. ফাতেমা নাসরিন, আরবী বিভাগের মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার এবং উর্দু বিভাগের মনিজা আক্তার।

‎‎অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি জানতে চাইলে সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা আলমগীর বলেন, আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যে আমার কষ্ট, পরিশ্রম সফল হয়েছে। এ যাত্রায় যারা সবসময় আমার পাশে ছিলেন বিশেষ করে আমার বাবা-মা, বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও সহপাঠীদের ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, ডিনস্ অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লাগছে।

‎কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের জন্য দিনটি বিশেষ অর্জনের, আর যারা পায়নি তাদের জন্য এটি অনুপ্রেরণার। যেসব শিক্ষার্থী এবার পুরস্কৃত হতে পারেনি, তারা যেন নিরাশ না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যায়- কঠোর অধ্যবসায় থাকলে ভবিষ্যতে সফলতা আসবেই।

‎তিনি আরও বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জরুরি কাজে ঢাকায় অবস্থান করার কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সম্মানিত অতিথিদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

‎বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, একটা জায়গায় যেতে অনেক ধৈর্য ও পরিশ্রম দরকার। সবার আগে দরকার মোটিভেশন। এই মোটিভেশন মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়। তারা খুব সহজেই কঠিন কাজকে অনেক সহজে করতে পারে। আমার কাছে মনে হয়, ডিনস অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো হলো তেমনই একটি মোটিভশনাল প্রোগ্রাম।

‎তিনি আরও বলেন, ডিনস অ্যাওয়ার্ড যারা পেয়েছ নিশ্চয়ই তারা অনেক মেধাবী ও পরিশ্রমী। তোমরা এই বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়ে যে সম্মান অর্জন করেছ সেই ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা করছি।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক তহমিনা বেগমের সঞ্চালনায় এবং কলা অনুষদের ডিন অধ্যাপক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ