বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ করল ভারত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ করল ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

৭৫ বছর বয়সি দীনেশ ত্রিবেদী ভারতের একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং অভিজ্ঞ সংসদ সদস্য। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি বিজেপির নেতা।

এর আগে ভারত সাধারণত পেশাদার কূটনীতিকদের বাংলাদেশে পাঠালেও, এবার একজন ঝরঝরে বাংলা জানা রাজনীতিবিদকে দায়িত্ব দিয়ে বিশেষ বার্তা দিল মোদী সরকার।

২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। দীনেশ ত্রিবেদী দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন এবং তিনি একজন দক্ষ সেতারবাদকও। তিনি পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে।

দিল্লি মনে করছে, বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব ঘুচিয়ে বন্ধুত্ব পুনরুদ্ধারে দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীঘ্রই তিনি ঢাকায় নিজের দায়িত্ব বুঝে নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ