নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায়তিন র্যা ব সদস্য আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায়তিন র্যা ব সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে র্যা ব-১১ এর সদস্যরা। এঘটনায় র্যা বের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। জানিয়েছেন র্যা ব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (৫ মে) দুপুর একটার দিকে শহরের ১৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত র্যা ব সদস্যরা হলেন, কনস্টেবল ইব্রাহিম, মাহী (ভিক্টোরিয়া হাসপাতাল) ও লেন্সনায়েক নাজিবুর (ঢামেক)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র্যা ব-১১ এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এসময় স্থানীয় সন্ত্রাসীরা র্যা ব-১১ সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে।
এসময় র্যা ব-১১ এর তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
দুপুর আড়াইটার দিকে র্যা ব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেন বলেন, তিনজন র্যা ব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, হামলার ঘটনায় ৩ জন র্যা ব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।
বিস্তারিত জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, র্যা ব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কি অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।
তবে, ঘটনাস্থলে বিপুল ব়্যাব সদস্যের পাশাপাশি পুলিশের একটি টিম ঘটনাস্থলে দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ