বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

নতুন গঠিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে মোকামতলা উপজেলা, যা বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে করা হয়েছে। এছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে গঠন করা হয়েছে মাতামুহুরী উপজেলা।

এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে রুহিয়া উপজেলা ও ভুল্লী উপজেলা গঠন করা হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ