প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সরকারের মেয়াদ আড়াই মাস হলেও প্রধানমন্ত্রী শুরু থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

রবিবার (১০ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতকরণের বিষয়ে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস।

নজরুল ইসলাম খান বলেন, শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ না হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

মে দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভিন্ন ভাষা, পেশা ও শ্রেণির মানুষ নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিল। কোনো আন্দোলন সফল করতে এবং ন্যায্য অধিকার আদায় করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ