কেন্দ্রীয় শহিদ মিনারে আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন্দ্রীয় শহিদ মিনারে আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মরদেহ সর্বোস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে নাট্যাঙ্গণের মানুষদের পাশাপাশি সর্বস্তরের মানুষরাও তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে মঙ্গলবার (১২ মে) জোহরের নামাজের পর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
গত সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা, নাট্যকার ও নির্দেশক।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবস্থার সাময়িক উন্নতি হওয়ায় একবার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। গুণী এই নাট্যব্যক্তিত্বের মৃত্যুতে নাট্যাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ