ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলাশুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলাশুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৩, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৩, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ প্রদান করা হয়। ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত ) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে এই নিবন্ধন সনদ তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন উপস্থিত ছিলেন।সনদ হস্তান্তরকালে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। আমরা আশা করি, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ নামের এই সংগঠনটি কেবল কাগুজে নিবন্ধনেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবিকতার পরিচয় দেবে। সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ