রাজশাহীতে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ৫০০ নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ৫০০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৫০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে দলটির রাজশাহী মহানগর শাখা।

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে আসা প্রায় ৫০ জন নেতা-কর্মীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় মঞ্চ থেকে নবাগতদের আগের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদবি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী।

তিনি জানান, এ অনুষ্ঠানের মাধ্যমে মোট ৫০০ জন আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ ও এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির রাজশাহী মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ