গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এমপি'র সুস্থতা কামনায় রাউজানে দোয়া মাহফিল অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এমপি’র সুস্থতা কামনায় রাউজানে দোয়া মাহফিল অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
ছবি: প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি’র সুস্থতা কামনায় সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক সিটি আল আইন বিএনপির সভাপতি, ৯০ দশক ছাত্রদল রাউজানের নির্বাহী সদস্য ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শওকত ওসমান রানার তত্বাবধানে খতমে কোরান ও দোয়া মাহদিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাউজান পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ সালাম লায়লা হেফজ ও এতিম খানায় অনুষ্টিত দোয়া মাহফিলে রাউজান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার শাহ আলম সভাপতিত্ব করেন। ৯০ দশক ছাত্রদল রাউজান এর সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সলতান কাজল, ৯০ দশক ছাত্রদল রাউজানের সদস্য সচিব ও রাউজান উপজেলা ছাত্রদলেল সাবেক সভাপতি আবদুল মন্নান মনি, ৯০ দশক ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদুল মুস্তাফা, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম-আহবায়ক ও ৯০ দশক ছাত্রদলের যুগ্ন-আহবায়ক এম এনাম হোসেন, রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহাজাহান শাহিল, রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাহাদুর, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক, পৌরসভা বিএনপি নেতা শহিদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল মিয়া, বিএনপি নেতা যথাক্রমে মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ সুলাইমান বাদশা, শামসুল আলম সওদাগর, আহমদ হোসেন, বেদার মাস্টার, আমিনুল ইসলাম, শামসুল আলম লেদু, বশর মাস্টার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, ফোরকান উদ্দিন,জাবের হোসেন জাবের, মুহাম্মদ নিজাম উদ্দিন, রাউজানন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদারুল আলী, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী, মোঃ শাহ আলম, আশু কন্ট্রাকটার, মোহাম্মদ রাজু, মোহাম্মদ হাসান, মো. মোরশেদ প্রমূখ।

মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, রাউজানের উন্নয়নের রুপকার মাটিও মানুষের নেতা জননেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি মহোদয় পরিপূর্ণ সুস্থতা লাভ করে যাতে আমাদের মাঝে ফিরে আসেন সকলেই কায়মনোবাক্যে দোয়া করবেন। রাউজানকে একটি মডেল উপজেলা গড়ার যেই স্বপ্ন তিনি মনে প্রানে লালন করেন মহান আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ করে সকল স্বপ্নের পূর্নতা দানে সহায়ক হোন এই প্রত্যাশা ও কামনা করি।

পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন মোহাম্মদ আকবর হোসেন নাইম। মাননীয় সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিনন কাদের চৌধুরীর আশু রোগ মুক্তি কামনা, বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী- আপোষহীন দেশনেত্রী বেগম প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য-
দীর্ঘায়ু কামনা করে সালাম লায়লা এতিম ও হেফজ খানার সম্মানিত আলেমেধীন মৌলানা কাজী মোহাম্মদ সেকানন্দর হোসেন, মাওলানা আব্দুল খালেক ও হাফেজ রফিকুল ইসলাম যৌথভাবে মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতে বর্ষিয়ান রাজনীতিবীদ মরহুম একেএম ফজলুল কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমটির সদস্য শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবক -দানবীর মরহুম সাইফুউদ্দীন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। মিলাদ পরবর্তী মাদ্রাসায় অধ্যায়নরত শিকার্থীদের মাঝে তবরুক বিতরন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ