মামলার আসামী, ধর্ষক, চাঁদাবাজ এনসিপিতে স্থান পেয়েছে’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মামলার আসামী, ধর্ষক, চাঁদাবাজ এনসিপিতে স্থান পেয়েছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগ করা নেতা- কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (১৬মে) সন্ধ্যায় চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে কথা বলেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক রাফসান জনি রিয়াজ। তিনিসহ পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য।

তিনি বলেন, ২২ জন পদত্যাগ করেছেন। যারা ত্যাগী তাদের মূল্যায়ন করা হয়নি। দলের জন্য নিবেদিতরা বঞ্চিত হয়েছেন। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। অথচ মামলার আসামী, ধর্ষক, চাঁদাবাজ দলে স্থান পেয়েছে। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানিয়েছি।

কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, দলের উপর আমাদের আস্তা রয়েছে। কিন্তু একজন সমন্বয়ক নিজের পছন্দের লোক দিয়ে কমিটি করেছেন। সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তারা হতাশ হয়েছেন। আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটি ঘোষণার পরদিন ২২ জন পদত্যাগ করলেন। তারা পুনরায় মূল্যায়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন। যদি কমিটি পুনগঠন না হয তাহলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথাও হুশিয়ারি দিয়েছেন সংবাদ সম্মেলন থেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ