মুন্সীগঞ্জে গরুরহাট ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ১২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুন্সীগঞ্জে গরুরহাট ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর গরুর হাটের ইজারা, বাজারের বণিক সমিতির নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে তিনজনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শহীদ বাউল গ্রুপ এবং খোকন সরকার-সংশ্লিষ্ট পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে শাকিল সরকার, আসফাক সরকার ও হৃদয় সরকার টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত হন আরও অন্তত ৯জন।

ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ