শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে শনিবার (২৩ মে) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটি আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে।

তবে দীর্ঘ ছুটির কারণে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে শনিবার (২৩ মে) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই দিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে রবিবার (২৪ মে)ও অফিস খোলা থাকবে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ