শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩ জন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ শিলাকোঠা এলাকায় এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই এলাকার বিল্লাল হোসেন (৩২), তাঁর বাবা মো. লতিফ ও ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা-পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার বিল্লালের বাড়ি দক্ষিণ শিলাকোঠা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বৃষ্টির সময় বাইরে গোসল করতে আসে শিশুটি। পরে বিল্লাল তাকে পুকুরপাড়ে গোসলের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে বিল্লাল দৌড়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, শিশু ধর্ষণের চেষ্টায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ