রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে রাজধানীসহ গোটা দেশের মানুষেরা। এরই প্রেক্ষিতে দ্রুততম সময়ে রামিসার ধর্ষণ ও হত্যার বিচার কার্যকরের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকালে ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্কের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্কের নেতারাসহ দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকেরা।

বিক্ষোভ সমাবেশ মনিরা শারমিন বলেন, “কোনও দেশে আইন কেন হয়? বিচার কেন হয়, বলেন তো? জনগণকে ভয় দেখানোর জন্য— যে দেখো, তোমরা যদি এই ধরনের ঘটনা ঘটাও, তাহলে কিন্তু তোমাদের এই শাস্তি হবে। মূল কথা তো এটাই। আইন প্রয়োগ করে শাস্তি নিশ্চিত করা হয়, যাতে আর দশটা মানুষ এই সম্ভাব্য অপরাধ করা থেকে বিরত থাকে। তাহলে বিচারের যে উদ্দেশ্য, সেটাই তো ব্যাহত হচ্ছে।”

তিনি বলেন, “যখন আমি দেখছি যে বহুদিন ধরে এই বিচার প্রক্রিয়া চলার পর রায় হচ্ছে, তখন মানুষের মাথার মধ্যে আর ওটা নেই। মানুষের মাথায় যে সেন্টিমেন্টটা থাকার কথা, ওটা নেই। তার মানে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে।”

তিনি আরও বলেন, “আছিয়াকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো, গলায় ফাঁস দিয়ে হত্যা করা হলো, তখন আমরা ওটার সঙ্গে কানেক্টেড ছিলাম। এখন আছি? এখন কিন্তু আমরা আর কানেক্ট করতে পারবো না। এখন আমরা রামিসাকে নিয়ে যেভাবে ইমোশনালি কানেক্টেড আছি, রামিসার খণ্ডিত মস্তকের ছবিগুলো দেখে আমরা রাতে ঘুমাতে পারছি না— এরকম অবস্থা কি আমাদের আগামী দুই বছর পর থাকবে? থাকবে না। কিন্তু বিচার তো দীর্ঘায়িত হচ্ছে।

“সুতরাং, এই যে আইন প্রয়োগ করে ভয় দেখানোর ব্যাপার, বিচার নিশ্চিত করে সম্ভাব্য অপরাধ থেকে মানুষকে বিরত রাখার ব্যাপার— সেটা সম্ভব হচ্ছে না। বিচার প্রক্রিয়ার যে লক্ষ্যটা, সেটাই আসলে নিশ্চিত করা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “রামিসার ধর্ষক ও হত্যাকারীর পক্ষে যদি কোনও আইনজীবী দাঁড়ায়, তাহলে তার একই অপরাধে বিচার হওয়া উচিত। কোনও মানুষ এই নৃশংসতার পক্ষে দাঁড়াতে পারে না। যে দাঁড়াবে, সে পশু।”

বিক্ষোভ সমাবেশে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিচারকার্য সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ