রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। একই সঙ্গে রামিসাসহ সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

কর্মসূচির স্লোগান ছিল- ‘কোনো প্রতিশ্রুতি চাই না, We Want Justice’।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, গত পাঁচ মাসে দেশে ১১৮টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭টি শিশু।

তিনি বলেন, ‘এসব ঘটনায় শিশুদের নিয়ে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তাই রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

মানববন্ধনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ