কাজী নজরুল ইসলাম মানুষ আর মানবতার কবি : ভিসিসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাজী নজরুল ইসলাম মানুষ আর মানবতার কবি : ভিসিসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে ভয়েস অব কনসাস সিটিজেন-ভিসিসি নেতৃবৃন্দ বলেছেন, ‘একজন মানুষ হিসেবে কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহন করলেন আবার মারাও গেলেন। জন্ম-মৃত্যুর এই সময়ের মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে জনপদে অমর হয়ে রইলেন। কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে অমর হয়ে রইলেন মানবতার কবি, মানুষের কবি হিসাবেই।’

রবিবার (২৪ মে) গণমাধ্যমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে প্রেরিত এক যৌথ বিবৃতিতে ভয়েস অব কনসাস সিটিজেন-ভিসিসি চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভুইয়া, ভাইস চেয়ারম্যান মিতা রহমান, মোহাম্মদ সুমন মিয়া, নির্বাহী পরিচালক মো. মঞ্জুর হোসেন ঈসা, পরিচালক মো. জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্যের বজ্র বিদ্যুৎ নিয়ে উড়ে বাংলা সাহিত্যের আকাশ জুড়ে। কবির সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র, তাঁর ব্যাক্তি জীবন ও কর্মজীবন এর বেলায় ও আমরা সেটাই দেখি। একাধারে সাম্যের-মানবতার, প্রেমের-দ্রোহের, বিদ্রোহের কবি তিনি আমাদের জাতীয় চেতনার প্রতিচ্ছবি।’

নেতৃবৃন্দ বলেন, ‘কাজী নজরুলের বিদ্রোহী চেতনার ভেতর কাজ করেছে তার অন্তর্দৃষ্টি, মানবসত্তা, মানবকল্যাণ সর্বোপরি মানুষের শৃঙ্খল মুক্তির তীব্র বাসনা। যে বাসনা তার আজন্ম লালিত দ্রোহকে চরম বিদ্রোহে পরিণত করেছে। পরাধীনতার গ্লানি মোচনের জন্য তার জাগরণ সংগ্রাম তার বিদ্রোহী চেতনাকে পরিপক্ব করেছিল যা পরবর্তীকালে কাজী নজরুল ইসলামকে বাধাহীনভাবে প্রকাশ্য বিদ্রোহের দোরগোড়ায় এনে দাঁড় করেছিল।’

তারা আরো বলেন, ‘বাংলার-বাঙ্গালীর জাতীয়তাবাদী একজন মানুষের মানবিক সত্তাবা কেমন হতে পারে, তা নজরুল আমাদের দেখিয়েছেন। তিনি দেশকালের সীমা অতিক্রম করে দুঃশাসন, অপশাসনকে ডিঙিয়ে মাড়িয়ে উচ্চারণ করেন তার কবিতা। অত্যাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে দ্রোহের মূর্ত প্রতীক হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আজীবন সাহস যোগাবে বিদ্রোহী কবি। অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি আমাদের উজ্জ্বল অনুপ্রেরণা।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ