যে পরিচিতি আমি পেয়েছি সেটাই কি যথেষ্ট’ : নীলা ইসরাফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যে পরিচিতি আমি পেয়েছি সেটাই কি যথেষ্ট’ : নীলা ইসরাফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি বাস্তবতা নিয়ে সোমবার ( ২৫ মে) একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি বাস্তবতা আমাকে গভীরভাবে ভাবাচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (Supreme Court Bar Association) ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো ১৩ ও ১৪ মে ২০২৬ তারিখে, ঢাকায় সুপ্রিম কোর্ট বার ভবনে। সেখানে মোট ভোটার ছিলেন ১১,০৯৭ জন আইনজীবী। অথচ দুই দিনে ভোট দিয়েছেন মাত্র ৪,০৪৮ জন, অর্থাৎ ভোট পড়েছে প্রায় ৩৬.৪৮ শতাংশ। প্রথম দিনেই ভোট পড়ে ১৬ শতাংশেরও কম।

বিভিন্ন পক্ষ থেকে ডিজিটাল জালিয়াতি, প্রভাব ও নির্বাচন ঘিরে প্রশ্নও উঠেছে। আবার ২০২৪ সালের সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট পর্যন্ত হয়েছিল।

এ ঘটনাগুলো শুধু একটি বার নির্বাচন না, বরং বাংলাদেশের সামগ্রিক নির্বাচনি বাস্তবতার প্রতিচ্ছবি বলেই আমার কাছে মনে হয়।

জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এমনকি পেশাজীবীদের নির্বাচনেও যখন আস্থা, অংশগ্রহণ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে তখন একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে আমার ভেতরেও প্রশ্ন জাগে।

আমি যদি আগামী দিনে মেয়র নির্বাচন করতে চাই, তাহলে কি শুধুই ফেসবুকে কথা বলে বা মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে সেই জায়গায় যাওয়া সম্ভব?মানুষ যে ভালোবাসা দিয়েছে, যে পরিচিতি বা ‘ফেম’ আমি পেয়েছি সেটাই কি যথেষ্ট?

নাকি সত্যিকার অর্থে আমার নিজের ভেতরে সেই সক্ষমতা, ধৈর্য, রাজনৈতিক প্রজ্ঞা ও জনগণের জন্য কাজ করার যোগ্যতা তৈরি হয়েছে?

আমি কি শুধু আবেগ নিয়ে সামনে এগোচ্ছি, নাকি সত্যিই জনগণের প্রতিনিধিত্ব করার মতো নিজেকে প্রস্তুত করতে পেরেছি?

কারণ মেয়র হওয়া শুধু একটি চেয়ার বা পরিচয়ের বিষয় না। এটা মানুষের দায়িত্ব নেওয়ার বিষয়। হাজারো মানুষের আশা, সমস্যা, কষ্ট ও ভবিষ্যৎ নিজের কাঁধে তুলে নেওয়ার বিষয়।

তাই আজ আমি প্রশ্নটা জনগণের কাছেই রেখে যেতে চাই. ….???

বাংলাদেশে কি এখনো এমন একটি নির্বাচনি পরিবেশ আছে, যেখানে একজন নতুন মানুষ, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, সত্যিকারের জনগণের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে লড়াই করতে পারে?

আর আপনাদের কি মনে হয় আমি কি সত্যিই সেই পথের জন্য প্রস্তুত???

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ