নিরাপত্তাজনিত কারণে নাসীরুদ্দীনের মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরাপত্তাজনিত কারণে নাসীরুদ্দীনের মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নিরাপত্তাজনিত কারণে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী মতিঝিলের অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাত-এর গ্যারেজে পরিচালিত অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে রূপায়ণ টাওয়ার-এর ১৫ তলা থেকে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক পথচলা আগের মতোই অব্যাহত থাকবে। জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তারা সামনে এগিয়ে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষ অংশে একটি সতর্কবার্তাও দেন তিনি। সেখানে বলা হয়, কেউ যদি আগের অস্থায়ী অফিসের স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

সবশেষে সবাইকে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ