দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৯, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। শনিবার (৩০ মে) বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকায় আসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, হজ শেষে ফিরতি যাত্রার প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী দেশে ফিরবেন। চলমান ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার তিন জামারায় কঙ্কর নিক্ষেপের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে এ বছরের হজ কার্যক্রমের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী সর্বশেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ব্যবস্থা এবং ভিসা সংক্রান্ত কার্যক্রম সময়মতো শেষ করা হয়।

এছাড়া হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। ফলে কোনো ধরনের সময়সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ