প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৯, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩০, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বয়সের ভারে নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তার গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।

দীর্ঘদিন ধরে তার মনে একটি স্বপ্ন বাসা বেঁধেছিল। সেই স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আজ তিনি দৃষ্টিহীন।

শনিবার (৩০ মে) নূরজাহান বেগমের সেই বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তার উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। সেই আয়োজনেই নূরজাহান বেগমের এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ