গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ'লীগের ১২০০ নেতা-কর্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৬, বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ’লীগের ১২০০ নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

 

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মী।

বুধবার (৩ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে দলটিতে যোগ দেন জেলা আওয়ামী লীগের সদস্য ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ। তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের হাতে ফুল তুলে দিয়ে ১২০০ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়া এই দুই আওয়ামী লীগ নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও দলের কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করতে চাইলে তাদের স্বাগত জানাই।’

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ