ডেঙ্গুতে কোন মৃত্যু চাই না : নাসিক প্রশাসক সাখাওয়াত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেঙ্গুতে কোন মৃত্যু চাই না : নাসিক প্রশাসক সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৬, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৬, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা ডেঙ্গুতে কোন মৃত্যু চাই না। আমরা চাই নারায়ণগঞ্জে একজন মানুষও যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করুক। আমাদের সবচেয়ে বেশি যিনি প্রেরণা দেন সেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা এই কর্মসূচি পালন করছি।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবহিত রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য আয়োজিত র্যা লীতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে প্রতিটি পৌরসভায় প্রতিটি জেলা প্রশাসন এই কর্মসূচি পালন করছে। আপনারা জানেন বিগত দুই সরকারের অবহেলার কারণে হামে অনেক শিশুকে হারিয়েছি। ডেঙ্গুর প্রাদুর্ভাব আমাদের দেশে সবচেয়ে বেশি। আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব নেয়ার পর থেকেই আমাদের সাথে ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আলাপ করেছেন আমাদের পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের যেদিন দায়িত্ব দিয়েছেন সেদিনই তিনি জাপানের একজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে দিয়ে আমাদের বিভিন্ন বিষয়গুলো শিখিয়েছেন। আমাদের আজকের কর্মসূচি হল সারা বাংলাদেশে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। মানুষকে নিজের স্বাস্থ্য তার পরিবারের আশেপাশের লোকজনের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা যার যার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটাই সরকারের মূল উদ্দেশ্য।
আমি সকল নগরবাসীকে এই কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলে নিজ নিজ ভূমিকা পালন করে এ কাজে সহযোগিতা করবেন এটাই কামনা। আমরা মশকনিধন কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি আমি এ সপ্তাহ থেকে প্রতিটি স্কুল পরিদর্শন করবো ছাত্রদের সচেতন করবো। মানুষের বাড়ির আঙিনা তাদের ঘরে ডেঙ্গু মশা মুক্ত করার জন্য আমাদের অভিযান শুরু হল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ