জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪০, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর অংশ হিসেবে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মন্ত্রী ও ডেলিগেটদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সময় সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

বৈঠক পরিচালনা করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদ সোবহান।

ওই সভায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের মন্ত্রী ও ডেলিগেট প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় আঞ্চলিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ