পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারার আলোকে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ শওকতুল ইসলাম, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ সাইফুল আলম এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।

এরপর সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, সংসদ নেতা তারেক রহমান, মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।

এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, মো. নাহিদ ইসলাম এবং মো. নওশাদ জমিরকেও কার্য উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবগঠিত স্থায়ী কমিটি পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি ও পর্যালোচনায় ভূমিকা রাখবে। অন্যদিকে কার্য উপদেষ্টা কমিটি সংসদের কার্যসূচি, অধিবেশনের সময়সূচি ও আইন প্রণয়ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ