ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪২, শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, রাউজান
ছবিঃ প্রতিনিধি
আগামীকাল ১৮ই জুলাই, রাউজান তথা চট্টগ্রামের গর্বিত সন্তান, অবিভক্ত পাকিস্তানের সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম শাহাদাত বার্ষিকী। এই দিনে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

তিনি ছিলেন আধুনিক চট্টগ্রামের শিক্ষা বিস্তারের স্থপতি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম মেরিন একাডেমি সহ অসংখ্য প্রতিষ্ঠান।

১৯৬৩-৬৫ সালে স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি জাতিকে গৌরবান্বিত করেছিলেন। কিন্তু স্বাধীনতা-পরবর্তী তৎকালীন শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রে ১৯৭৩ সালের ১৮ই জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় রহস্যজনকভাবে তিনি শাহাদাত বরণ করেন।

এই মহান শিক্ষানুরাগীর নামকে চিরস্মরণীয় করে রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর নামে একটি হল কিংবা ভবনের নামকরণ করার জোর দাবি জানাচ্ছি। গর্বের সাথে বলতে চাই, তাঁরই সুযোগ্য উত্তরসূরী, চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা আশাবাদী, তাঁর মাধ্যমে অতিসত্বর এই দাবি বাস্তবায়িত হবে।

আজকের এই দিনে আমরা মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী, তাঁর সুযোগ্য সন্তান শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরী সহ চৌধুরী পরিবারের সকল মরহুম সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ