পতাকার লাঠি আরো লম্বা করতে হবে : রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

বিক্ষোভ-সমাবেশে হামলা প্রতিরোধ করতে বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনে পতাকার লাঠি আরো লম্বা করতে হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘এতো ব্যারিকেড, এতো হত্যাকাণ্ডের পরও যেভাবে বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কর্মসূচি গুলোতে সম্পৃক্ত হচ্ছে এটার কারণ হচ্ছে আজকে মানুষ জেগে উঠেছে ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তারা দাঁড়িয়েছে।তাই আমি বলছি প্রতিরোধের প্রয়োজনে পতাকার যে লাঠি সেই লাঠি আরও লম্বা করতে হবে। আরও লম্বা লাঠি নিয়ে প্রতিরোধ করতে হবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির মরহুম সদস্য ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
একটি জাতীয় দৈনিক পত্রিকার উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, একটি জাতীয় পত্রিকায় দেখলাম আসন্ন দুর্গাপূজায় নাকি যুবলীগ পাহাড়া দিবে কি অদ্ভূত ব্যাপার? যাদের হাতে গোটা জাতির কোন নিরাপত্তা নেই । আজকে খুন হচ্ছে তাদের হাতে বিরোধীদলের নেতারা খুন হচ্ছে। আর তারাই যদি পূজামণ্ডবে নিরাপত্তা দেয় তাহলে কি অবস্থা হতে পারে।
‘‘কারণ একদলীয় দু:শাসনের যে জায়গাটি এত ভয়াবহ রুপ ধারন করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে খালি গায়ে গুলি করছে। তারপরও শেখ হাসিনার কোন ভ্রুক্ষেপ নেই। তারপরও নির্দ্বিধায় তিনি উচ্চবাচ্য বলে যাচ্ছেন, অসুস্থ কথা বলে যাচ্ছেন।’’
বিগ্রিডিয়ার আ স ম হান্নান শাহ এর বিনয় এবং ভদ্রতা আজকের প্রজন্মের জন্য শিক্ষনীয় মন্তব্য করে রিজভী বলেন, ‘আজকে যখন সংবাদ পত্রে ইডেন কলেজের ঘটনা গুলো পরি কোন দেশে আমরা বসবাস করছি? প্রধানমন্ত্রী এই সমস্ত ঘটনা দেখে কি আপনার টনক নড়ে না? গোটা জাতিকে অসম্মানের কোন জায়গায় নিয়ে গেছেন আপনার ছাত্রসংগঠন গুলো।আপনি বড় বড় কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে গিয়ে আপনি দেশে এই করছেন সেই করছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, আপনার নিজের ঘরে যে কলঙ্কজনক অধ্যায়গুলো আপনি রচিত করছেন সেটার দিকে কি আপনি তাকিয়ে দেখেছেন? সেটা তো আপনি দেখবেন না কারণ আপনার তো জবাবদিহিতার কোন প্রায়োজন নেই। আপনার অবৈধ পার্লামেন্ট গুনে গুনে আপনার পছন্দের লোকগুলোকে মন্ত্রী করেছেন এজন্য তো আপনাকে কোন জবাবদিহি করতে হয় না।
রিজভী বলেন, আপনারা দেখেছেন গণমানুষ কিভাবে বিএনপির কর্মসূচিতে আসছে? যারা পুলিশের গুলিতে মারা যাচ্ছে কেউ ইজিবাইকের ড্রাইভার, কেউ মেকানিক, কেউ উবার চালক। ওরা সামনের কাতারে দাঁড়িয়ে জীবন দিচ্ছে। বিএনপি আজকে নিয়মতান্ত্রিক কর্মসূচি, অনুমতির অপেক্ষা এর মধ্যে নেই। বিএনপিতে আজকে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ, ভ্যান চালক, ইজিবাইক চালক, মেকানিক, উবার চালক সকলে বিএনপির পতাকাতলে আসছে, সমবেত হচ্ছে। গুলির পর রক্তে রঞ্জিত হয়ে শার্ট যে লাল হচ্ছে সেটি তখন আর শার্ট থাকে না। কবি শামসুর রাহমানের ভাষায় সেটি হয়ে যায় প্রাণের পতাকা।
মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নেতৃত্বের প্রতি কিভাবে অবিচল থাকা যায় সেটা উনার জীবনী থেকে শেখা যায়। জিয়াউর রহমানের বিরুদ্ধে এতো এতো ক্যু হয়েছে, উনি জিয়াউর রহমানের প্রতি, জাতীয়তাবাদী আদর্শের প্রতি, দেশের প্রতি অবিচল আস্থা দেখিয়েছেন। ১/১১ এর পর দুর্দিনে তিনি অবিচল থেকে দলকে সংগঠিত করেছেন।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও বি.জে. (অব.) হান্নান শাহ স্মৃতি সংসদের সদস্য সচিব মজিবুর রহমানের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, শহীদুল ইসলাম বাবুল, হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান,গাজিপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক সাংবাদিক রাশিদুল হক প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ