ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে জিএম কাদেরের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে জিএম কাদেরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ

 

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

রোববার (২ অক্টোবর) সকালে হোয়াইটলির গুলশানের বাসভবনে এ প্রাতরাশ বৈঠক হয়। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হোয়াইটলির আমন্ত্রণে প্রাতরাশ বৈঠকে যোগ দেন জি এম কাদের। এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।

প্রাতরাশ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সভায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, ফ্রান্সের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ