বিএনপির সংলাপসবার জন্য দরজা খোলা জানালেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সংলাপ
সবার জন্য দরজা খোলা জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ

 

বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে বিএনপি। এতে সব দলের জন্য দরজা খোলা আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে আজ দ্বিতীয় ধাপের প্রথম বৈঠকে ছিল বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে একমত হয়েছে দলটি।

রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে বিষয়টি জানান মির্জা ফখরুল এবং কল্যাণ পার্টি চেয়্যারম্যন মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

এসময় মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করার প্রক্রিয়া শুরু করেছিলাম। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছি। আজ আমরা বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে বসেছিলাম।

তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি বিষয় নিয়ে আন্দোলন শুরু করব। আন্দোলনের দাবিগুলোর সাথে আমরা একমত হয়েছি। দাবিগুলো হচ্ছে- নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন, একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার। আন্দোলনে কাউকে গ্রেফতার ও কারো বিরুদ্ধে মিথ্যা মামলা না দেয়া হয় সেই ব্যাপারে একমত হয়েছি।

মির্জা ফখরুলের সাথে যোগ করে কল্যাণ পার্টি চেয়্যারম্যন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ধর্মীয় অঙ্গনে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দেয়া হয়েছে। তাদের মুক্তির ব্যাপারেও আমাদের বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপি ও কল্যাণ পার্টি কোনো অবস্থাতেই ধর্মীয় অঙ্গনে নেতাদের উপর অত্যাচর-নিপিড়নকে অবহেলা করছে না। আমরা সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

যুগপৎ আন্দোলনের তারিখ না জানালেও তিনি বলেন, ‘চকম আছে। আপনার প্রস্তুত থাকতে পারেন। আমি মুক্তিযোদ্ধা, আমি মনে করি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম- সেটা আরেকটা মুক্তিযুদ্ধ। আমরা সবাই মিলে লড়ব, জয়ী হব। জয় ব্যতীত অন্য কিছু নাই। কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুত। ’

দ্বিতীয় দফার সংলাপে জাতীয় পার্টির থাকবে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, সময় হলে জানতে পারবেন। সবার জন্য দরজা খোলা রয়েছে।

সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব, নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহবুবুর রহমান শামিম, সেক্রেটারি জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ, সেক্রেটারি আবু ইউসুফ সুমন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ