ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ ৮ অক্টোবর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ ৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

 

দলীয় অন্য কর্মসূচি থাকায় আবারও পেছানো হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্বঘোষিত পল্লবী জোনের সমাবেশ। সমাবেশটি আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সমাবেশের স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরসম্পাদক এবিএম রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এবিএম রাজ্জাক বলেন, আগামী ৬ অক্টোবর বিকেল ৩ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকর্যালির কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠেয় একই দিনের পল্লবী জোনের সমাবেশটি ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সমাবেশের স্থান পরে জানানো হবে।

প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে ১৬টি জোনে বিভক্ত করে ১৬টি সমাবেশের ঘোষণা করে বিএনপি। গত ১০ সেপ্টেম্বর শুরু করে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৩টি স্থানে ১৩টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পল্লবী জোনের সমাবেশের নির্ধারিত তারিখ ছিল গত ১৫ সেপ্টেম্বর। ওই দিন স্থানীয় যুবলীগ-আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। ফলে সমাবেশটি হয়নি। পরে ওই সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয় গত ১ অক্টোবর। কিন্তু শারদীয় দুর্গোৎসবের কারণে সেটি পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করা হলেও দলীয় অন্য কর্মসূচি থাকায় পুনরায় তা পিছিয়ে ৮ অক্টোবর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ