জিয়ার স্বাধীনতা ঘোষণার মত‌ই তারেক রহমানের আরেকটি ঘোষণার অপেক্ষায় জাতি -অপর্ণা রায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়ার স্বাধীনতা ঘোষণার মত‌ই তারেক রহমানের আরেকটি ঘোষণার অপেক্ষায় জাতি -অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ৭, ২০২২ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ৭, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

 

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় বলেন, জাতি এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে, ভোট ও ভাত সহ নানাবিধ সমস্যা । এর থেকে মুক্তির জন্য জিয়ার স্বাধীনতা ঘোষণার মত‌ই তারেক রহমানের আরেকটি ঘোষণা প্রয়োজন। দেশের জনগণ অপেক্ষায় আছে তারেক রহমানের সেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাকের।
আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আজকের গণতন্ত্র শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মোঃ শাহিনুর মল্লিক জীবনের সভাপতি কে ও সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় একথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির আসনে অলংকৃত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল নোমান। আরো বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন , জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস ,আদাবর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য সীমান্ত দাস ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দল নেতা মোঃ শফিক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ