বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে: তিল ধরার ঠাঁই নেই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে: তিল ধরার ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

 

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম বিএনপি। ইতোমধ্যে দলটির গণসমাবেশ শুরু হয়েছে। বিভাগীয় সমাবেশ হওয়ায় দলটির নেতাকর্মীর ঢল নেমেছে। চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে তিল ধরার ঠাঁই নেই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়। এর আগে ছোট-বড় মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা সভা স্থলে আসেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তারা বলেন, চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।

গণসমাবেশ মঞ্চে ইতোমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর উপস্থিত আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ