আমি বিএনপি না করলেও বিএনপির সমাবেশে আমি আনন্দিত: মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি বিএনপি না করলেও বিএনপির সমাবেশে আমি আনন্দিত: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ২:২১ অপরাহ্ণ

 

সম্প্রতি আওয়ামী লীগের সমাবেশগুলোতে লোকসমাগম হয়নি মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি বিএনপি না করলেও বিএনপির সমাবেশে আমি আনন্দিত। বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পিছে আছে, আওয়ামী লীগের পিছে নেই।

শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বলেছিল বিএনপি কি আন্দোলন করতে জানে? মানুষ আসে? এখন কী দেখেন? খালি মানুষ আর মানুষ। লঞ্চ বন্ধ করে দেয়, রেল বন্ধ করে দেয়; সবকিছু বন্ধ করে দেয় কিন্তু মানুষের আসা বন্ধ হয় না। এগুলা একটা অভ্যুত্থানের মতো। মানুষ জেগেছে, সেই তুলনায় সত্য কথা হলো আমরা জাগিনি।

তিনি বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ এখন সমাবেশ করার কথা বলছে। আওয়ামী লীগ একটা-দুইটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। মানুষ বিদ্রোহ করেছে।

মান্না আরও বলেন, আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার। এমন একটা সময় আসবে জনগণ নামবে, দেশে অর্থনীতি খারাপ হবে। সবকিছু মিলে সরকারের পালাবার পথ থাকবে না।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া বলেন, আমি নিজে আওয়ামী লীগ করতে পারিনি। এই আওয়ামী লীগ কী জিনিস আমার চেয়ে ভালো কেউ জানে না। আওয়ামী লীগ একটা বর্বর দল। মানবতাবোধ নেই এদের। আওয়ামী লীগ নেতারাই আওয়ামী লীগ করতে পারেনি। কারণ তারা গণতন্ত্র বিশ্বাস করে না। তাই বাকশাল গঠন করেছিল। এই বাকশালের কারণেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছিল।

ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আহসান হাবীব রিঙ্কন, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসমাইল তালুকদার খোকন, আমীর হোসেন বাদশা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ