ঢাকা জেলা আ'লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা জেলা আ’লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ইতোমধ্যে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। মাঠে দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে দুপুর ২টার দিকে।

সরেজমিনে দেখা যায়, মূলমঞ্চে ঢাকা জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা অবস্থান করছেন এবং জেলার বিভিন্ন এলাকা থেকে সম্মেলনস্থলে দলের কর্মীরাও আসা শুরু করেছেন।

এ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্মেলনের চারপাশ ছাড়াও মঞ্চের দক্ষিণ পাশে একটি নিয়ন্ত্রণকক্ষ তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে প্রধান বক্তার বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর সম্মেলনের সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। সঞ্চালনায় থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ