সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ

 

ঢাকায় নিযুক্ত সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল জানান, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।

অন্যদিকে নরওয়ে রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেসহ সুইডেন দূতাবাসের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রথম সচিব আনা সোয়ান্তেসন বৈঠকে অংশ নিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ