সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে হুম্মাম কাদের চৌধুরীর শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে হুম্মাম কাদের চৌধুরীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

 

সাবেক মন্ত্রী, বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর
মৃত্যুতে এক শোক বার্তার মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক শোক বার্তায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী জানান, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। যার কারণে নিজ নির্বাচনী এলাকা বাশঁখালীর জনসাধারণ তাকে বার বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। মরহুম জাফরুল ইসলাম চৌধুরী আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে নিজকে বিসর্জন দিয়ে গেছেন।

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, মরহুম জাফরুল ইসলাম চৌধুরী মতো রাজনৈতিক ব্যক্তিত্ব খুব কমই পাওয়া যায়, যারা আদর্শের অবিচল থেকে নিজের জীবনকে বিলিয়ে দেন। তিনি তেমনই এক নেতা ছিলেন। তিনি ছিলেন জনবান্ধব, কর্মী ঘনিষ্ঠ রাজনীতিবিদ, তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে এক শূন্যতা সৃষ্টি হলো। যা কখনও পূর্ণ হওয়ার নয়।

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোকাহত হয়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (৮ নভেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ