তারেক রহমানের জন্মদিনে মেয়র আরিফের মিলাদ ও দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিনে মেয়র আরিফের মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র ভারপ্্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আয়োজনে নগরের কুমার পাড়ায় দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (২০ নভেম্বর) বাদ এশা অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি সহ বিএনপি’র অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রেজওয়ান।

সিলেট বিএনপির নেতা মখন মিয়া, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সদস্য মঈন উদ্দিন সুহেল, ইশতিয়াক আহমদ সিদ্দীকি, সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাদিকুর রহমান সাদিক, বিএনপি নেতা রেজাউল করিম নাচন, ছাত্রদলের সিলেট জেলা সভাপতি আলতাফ হোসেন সুমন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনজুরুল হাসান মঞ্জু, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম, যুবদল নেতা আব্দুস শুকুর, সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সাবেক সভাপতি শ্রমিক দল নেতা ইউনিছ আলী, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান লিটন, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মকর, জেলা ছাত্রদল সহ সভাপতি নজরুল ইসলাম এ্যাডভোকেট যুগ্ম সম্পাদ্ক আফজল হোসেন, ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী, ছাত্রদল নেতা আলতাফ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ