ইউক্রেনে প্রথমবারের মতো হেলিকপ্টার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউক্রেনে প্রথমবারের মতো হেলিকপ্টার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ

 

ইউক্রেনে প্রথমবারের মতো সামরিক হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই হেলিকপ্টার সহায়তার ঘোষণা দিয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুক্তরাজ্যের এটা সমর্থন বৃদ্ধিকে নির্দেশ করছে।

যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি হেলিকপ্টার ইতোমধ্যে পাঠানো হয়েছে। যুক্তরাজ্য ইউক্রেনকে মোট তিনটি ‘সি কিং হেলিকপ্টার’ সরবরাহ করবে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ‍কিয়েভে যুক্তরাজ্যের এই ধরনের সামরিক সহায়তা এই প্রথম।
নরওয়েতে পরিদর্শনকালে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অপরিবর্তনীয়। এই সহায়তা রাশিয়ার কাছ থেকে মুক্ত করা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনকে অতিরিক্ত ১০ হাজার গোলা সরবরাহ করা হচ্ছে। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ