পাতানো নির্বাচনে জিতে আবারও যেমন খুশি তেমন চুরি করবে: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাতানো নির্বাচনে জিতে আবারও যেমন খুশি তেমন চুরি করবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিদায় দেখতে চায়। সময় থাকতে মানে মানে কেটে পড়ুন। না হলে এ দেশের জনগণ আপনাদের বিদায় করে দেবে।’

গুম, খুন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কুমিল্লা বিভাগীয় বিএনপি’র গণসমাবেশে বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সরকার আবারও ২০১৪-১৮ সালের নির্বাচনের মতো নির্বাচন দেওয়ার পাঁয়তারা করছে। তারপর পাতানো নির্বাচনে জিতে আবারও যেমন খুশি তেমন চুরি করবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের চুরির কথা বলতে গেলে দিনরাত পার হয়ে যাবে। বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তারা আমাদেরকে ভাতে মারছে, পানিতে মারছে, কর্মসংস্থানে মারছে।’

আগামী নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, ‘আরও দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠনে বাধ্য করতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ