সেমিতে ক্রোয়েটরা, টাইব্রেকারে ব্রাজিলের হার! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেমিতে ক্রোয়েটরা, টাইব্রেকারে ব্রাজিলের হার!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৪:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৪:০৯ পূর্বাহ্ণ

 

নানা নাটকীয়তার মধ্য দিয়ে হেক্সা মিশনের আশা ব্যর্থতায় রূপ নিল ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ট্রাইব্রেকারে ৪-২ ব্যবধানে ব্রাজিলের হার।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯ টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। খেলার ৯০ মিনিটে কোন দল গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে ম্যাচটি গড়ায়। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে নেইমারের অসাধারণ গোলে তিতের ব্রাজিল এগিয়ে যায়। তবে ম্যাচের ১১৮ মিনিটে সে আশা ভেঙে চুরমার করে পেটকোভিক।

এর আগে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের পঞ্চম মিনিটে গোলমুখে প্রথম শট নেয় ব্রাজিল। তবে ভিনিসিয়াস জুনিয়রের সেই শট সহজেই রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক লিভাকভিচ।

ম্যাচের ২০ তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে ভিনিসিয়াসের শট ব্লক করেন সোসা। কয়েক সেকেন্ড পর গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন নেইমার। ৩০তম মিনিটে পেরিসিচের দূরপাল্লার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। এরপর আর কোনো দলই ভালো সুযোগ না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় এই দুই দল।

অবশেষে ব্রাজিল সমর্থকদের হেক্সা মিশনের সমাপ্তি হলো ক্রোয়েটদের বিপক্ষে পরাজয়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ