বাংলাদেশের পতাকা উড়ছে বুয়েন্স আয়ার্সে - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের পতাকা উড়ছে বুয়েন্স আয়ার্সে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ২:৫৩ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের মানুষ বরাবরই বিনোদন প্রিয়। বিশেষ করে ক্রিকেট ও ফুটবল হলে তো কথাই নাই। সেটার বহিঃপ্রকাশ ইতোমধ্যে বিশ্বে দেখা গেছে। বিশ্ব মিডিয়ায় কমবেশি বাংলাদেশি সমর্থকদের খেলা প্রিয়তা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সেটা যাইহোক এবার আর্জেন্টিনার পতাকার সাথে উড়তে দেখা গেল বাংলাদেশের পতাকা।

ফিফার রাংকিংয়ে বাংলাদেশ ১৯২ তম অবস্থানে রয়েছে । তবে এ দেশটিতে ফুটবলের উত্তেজনা তুঙ্গে যার ফলশ্রুতিতে বিশ্বকাপে ব্রাজিল বা আর্জেন্টিনার সর্থকদের সমর্থনের কারণে ল্যাটিন আমেরিকার দেশটিও ভালাবাসায় সিক্ত।

বাংলাদেশের মানুষ যে কতটা ফুটবলপ্রেমী, তা এবার আর্জেন্টিনা বেশ ভালোভাবেই টের পেয়েছে। আর্জেন্টিনা এই ফুটবলপ্রেমকেও বিশ্বের কাছে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবার দেশটির রাজধানী শহর বুয়েনস এইরেসে ওড়ানো হয়েছে বাংলাদেশের পতাকা।

আর্জেন্টিনার ম্যাচ হলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখানো হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কয়েক লাখ মানুষ প্রজেক্টরে খেলা উপভোগ করতে পারেন। বাংলাদেশের জনগণের এই ফুটবল উন্মাদনা শেয়ার করা হয়েছে ইএসপিএন এফসির পেজে। আর্জেন্টিনার গণমাধ্যমকর্মীরাও তাঁদের ফেসবুক, টুইটারে শেয়ার করেছেন। বিশ্বমঞ্চে তাঁরা বাংলাদেশকে দারুণভাবে উপস্থাপন করেছে।

এই নিয়ে ফুটবল বিশ্বকাপে ছয়বার ফাইনাল খেলছে আর্জেন্টিনা। এবারের আগে পাঁচবার ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুবার। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়েছে তিন বিশ্বকাপে। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছিল উরুগুয়ের কাছে। ১৯৯০ ও ২০১৪-এই দুই বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়েছিল জার্মানি। ১৮ ডিসেম্বর লুসাইলের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো বা ফ্রান্স।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ