ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের লাখ লাখ মানুষ এবং দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ইউরেকা বন্দরনগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ফলে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। 

এ ছাড়া ফার্নডেল, নিকটবর্তী শহর ইউরেকাসহ হামবোল্টের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের অনেক মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ