লন্ডন মহানগর যুবদল নেতা আরিফের বাড়ীতে পুলিশী তল্লাশি-যুক্তরাজ্য যুবদলের সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডন মহানগর যুবদল নেতা আরিফের বাড়ীতে পুলিশী তল্লাশি-যুক্তরাজ্য যুবদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,লন্ডন

লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক(যুক্তরাজ্য)আরিফ মঈনুল হোসেনের সিলেটের বালাগঞ্জ উপজেলার তিঁলক চাঁনপুর বাড়িতে সম্প্রতি বাংলাদেশ পুলিশের তল্লাশিতে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে গত ৫ই ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন লিখিত এক বিবৃতে উপস্থিত সাংবাদিক বৃন্দকে আরিফের বাড়িতে পুলিশের অতর্কিত তল্লাশি এবং আরিফ কে বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকজনের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরণের বিবরণ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন,সহ সভাপতি আক্তার আহমদ শাহীন,শানুর মিয়া,জিতু মিয়া জায়গীদার,মুহিবুর রহমান মাখন,যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলা জিয়া,নুরুল আলী রিপন,আব্দুল হামিদ খান সুমেদ,মোজাহিদ আলী সুমন,সহ সাধারণ সম্পাদক তারেক আল জুবায়ের,সাংগঠনিক সম্পাদক,সালেহ আহমদ,আবু তাহের,প্রচার সম্পাদক লোকমান হোসেন,দফতর সম্পাদক মোশাররফ হোসেন,সহ দফতর সম্পাদক গোলাম কিবরিয়া,লন্ডন মহানগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন,সাধারণ সম্পাদক নিয়ামুল হক মেক্সিম,লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী আকমল,সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান,সেন্ট্রাল লন্ডন যুবদলের সভাপতি হাসান আহমদ,সাধারণ সম্পাদক মোঃ মাছরুল হোসেন,লন্ডন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সাইফুল,সহ সভাপতি নুনু মিয়া,মোঃ সানুর মিয়া,মোঃ আব্দুল্লাহ,ও যুগ্ম,সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও রেজাউল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ