১ জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১ জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১:৩২ পূর্বাহ্ণ

 

গতবারের মতো এবারও পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হবে ২০২৩ সালের বাণিজ্যমেলা। ১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৫ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও অনেক দেশ এতে অংশ নেবে। এখন পর্যন্ত সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ যোগাযোগ করছে। যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। তাই আশা করছি, গতবারের চেয়ে এবারের আয়োজন অনেক ভালো হবে।’

মেলায় অংশ নেয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যাও গতবারের চেয়ে বেশি হবে বলে জানান তিনি।

করোনা মহামারি কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে ২০২২ সালের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়।

উল্লেখ্য, ঢাকার প্রাণকেন্দ্র শেরে বাংলা নগর থেকে সরিয়ে প্রথমবারের মতো পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয় গত বছর। মেলার স্থান পরিবর্তনের কারণে সেবার মেলায় যাতায়াতে ক্রেতা-দর্শনার্থীদের ঝামেলা পোহাতে হয়। এবার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সেই ভোগান্তি হবে না বলে প্রত্যাশা ইপিবি সচিবের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ